মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলামের জয়

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি মোট ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ফলে মনজুরুল ইসলাম ৬২ হাজার ১ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-১ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে এই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, বীরগঞ্জ উপজেলায় ধানের শীষ প্রতীক বিপুল ব্যবধানে এগিয়ে থাকে। এখানে মনজুরুল ইসলাম পান ১ লাখ ১৮ হাজার ৭৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান পান ৭৮ হাজার ৫৫৮ ভোট। এ উপজেলায় ব্যবধান দাঁড়ায় ৪০ হাজার ১৯৩ ভোট। অন্যদিকে কাহারোল উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী পান ৫৯ হাজার ৭৩৮ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পান ৩৭ হাজার ৯৩০ ভোট। কাহারোলে ভোটের ব্যবধান ছিল ২১ হাজার ৮০৮।

আরো পড়ুন...  সাতক্ষীরায় জামায়াত আমীরের নির্বাচনী জনসভা ২৭ জানুয়ারি

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫১৫ ভোট। বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. চাঁন মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. রিজওয়ানুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।

ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং বিজয় উদযাপন করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনাজপুর-১ আসনে এ ফলাফল স্থানীয় রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিপুল ভোটের ব্যবধানে জয় পাওয়ায় আগামী দিনে মনজুরুল ইসলামের ওপর এলাকাবাসীর প্রত্যাশাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০