আল আমিন জয়পুরহাট প্রতিনিধি
২৯ জানুয়ারী ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের শিক্ষা–স্বাস্থ্য–উন্নয়ন অঙ্গীকার

জয়পুরহাট-১ আসনের (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান এক বিশাল জনসভায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবিক মর্যাদাভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ পাঁচবিবি উপজেলার বিনধারা প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় হাজারো মানুষ অংশ নেন। জনসভায় উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি শুধু একজন প্রার্থী নির্বাচন নয়, এটি আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও সম্মানের পক্ষে রায় দেওয়ার দিন।”

মোঃ মাসুদ রানা প্রধান জানান, জয়পুরহাটকে একটি আধুনিক ও আত্মনির্ভরশীল জেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য ঢাকাসহ অন্য জেলায় যেতে হবে না। একই সঙ্গে এটি হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।”

স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্যে প্রার্থী উল্লেখ করেন, “প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫০ শয্যার পরিবর্তে ১০০ শয্যা নিশ্চিত করা হবে। এছাড়া চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে, যাতে চিকিৎসার অভাবে কোনো মানুষ কষ্ট না পায়।”

আরো পড়ুন...  বাগমারায় শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ

মানবিক মর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্যোগে তিনি জানিয়েছেন, প্রত্যেক ইউনিয়নে একটি সরকারি কবরস্থান ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি শ্মশানঘাট স্থাপন করা হবে। এর মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মৃত্যুর পরও সম্মানের সঙ্গে দাফনের সুযোগ নিশ্চিত করা হবে এবং ধর্মীয় অধিকার রক্ষিত থাকবে।

মোঃ মাসুদ রানা প্রধান বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়। উন্নয়ন মানে মানুষের সম্মান, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় অধিকার নিশ্চিত করা।” তিনি ভোটারদের আহ্বান জানান, “ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিন। আপনার একটি ভোটই জয়পুরহাটের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়তে সহায়ক হবে।”

জনসভা শেষে প্রার্থী সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। সমাবেশটি ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

২

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৩

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

৫

মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

মাগুরায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ

৭

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলার পাড়ে মানববন্ধন

৮

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির লিফলেট বিতরণ

৯

কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১২

মোরেলগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড

১৩

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ

১৪

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৫

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

১৬

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

১৭

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

১৮

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

২০