মো. রোমন হায়দার, ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি:
৩০ জানুয়ারী ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে এই সমাবেশকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা মাঠে জড়ো হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাওলাগঞ্জ বাজার মাঠ কানায় কানায় ভরে ওঠে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সকাল ঠিক ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সমাবেশস্থলে উপস্থিত হলে মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা আরও বেড়ে যায়। তাঁর আগমনকে ঘিরে নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী আবুল বাশারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শামীম নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং জনকল্যাণমুখী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশ পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

আরো পড়ুন...  নূরনগরে জামায়াতের ইফতার মাহফিল

সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মহসিন মিয়া। তিনি বলেন, বাঞ্ছারামপুর উপজেলা মেঘনা ও তিতাস বিধৌত একটি সম্ভাবনাময় অঞ্চল। জামায়াত সরকার গঠন করতে পারলে উলুকান্দি থেকে দক্ষিণ বাহেরচর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ একটি আধুনিক মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে। এই মেরিন ড্রাইভ বাস্তবায়িত হলে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং বাঞ্ছারামপুরের অর্থনৈতিক উন্নয়ন নতুন গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোঃ বজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রিয়াজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা জোনায়েদ হাসান, দেওয়ান নকিবুল হুদা, খেলাফত মজলিসের মাওলানা আমজাদ হোসাইন আশরাফীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়যুক্ত করলে দেশ পাবে শান্তিপ্রিয়, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ। তারা জনগণকে ঐক্যবদ্ধভাবে সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এবং এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০