প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
৬ জানুয়ারী ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে সিরাজুল আলম খানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

নোয়াখালীতে সিরাজুল আলম খানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত | ছবিঃ দৈনিক ইতিহাস
নোয়াখালীতে সিরাজুল আলম খানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত | ছবিঃ দৈনিক ইতিহাস

নোয়াখালীর বেগমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনবাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা, মুক্তিসংগ্রামের অন্যতম প্রধান সংগঠক এবং বাঙালির তৃতীয় জাগরণের পথপ্রদর্শক সিরাজুল আলম খান ‘দাদা’-এর ৮৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার, ৬ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজদরবার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান রায়হানুল ইসলাম। এর আগে, আলীপুরে সিরাজুল আলম খানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিরাজুল আলম খান সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক মোশারেফ হোসেন মন্টু এবং সঞ্চালনা করেন সিরাজুল আলম খানের অনুসারী আবুল কালাম আজাদ।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান চেয়ারম্যান, নোয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, মুক্ত রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, সোনাইমূড়ী উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক ভিপি আবদুস ছাত্তার, শ্রমিক নেতা আবদুস ছোবহান, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ ওমর ফারুক সেলিম, সামাজিক শক্তির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন, কমরেড মমিন উল্লাহ, জেলা জেএসডির যুগ্ম সম্পাদক মো. সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মজিবুর রহমান রুবেলসহ আরও অনেক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

প্রধান আলোচক রায়হানুল ইসলাম বলেন, “বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাঙালি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় সিরাজুল আলম খানের ভূমিকা তাকে জাতির কাছে চিরস্মরণীয় করে রাখবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর জনগণের মুক্তির সংগ্রাম সফল বাস্তবায়নের জন্য সিরাজুল আলম খান আমৃত্যু লড়াই করে গেছেন। তিনি আমাদের তিনটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে গেছেন—স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম, বাঙালির তৃতীয় জাগরণের পথ এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রণীত ১৪ দফা কর্মসূচি।

রাষ্ট্র বিনির্মাণ প্রসঙ্গে রায়হানুল ইসলাম বলেন, “প্রবীণ ও তরুণদের মেধার সমন্বয় ঘটিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষাকে রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করতে না পারলে জাতিকে আবারও পেছনের দিকে ফিরে যেতে হবে।”

আলোচনা সভায় বক্তারা সিরাজুল আলম খানের আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০