মো: রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০ বছর পর সিরাজগঞ্জে তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বহুদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহর ও আশপাশের উপজেলাগুলোতে সাজ সাজ রব পড়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। লন্ডনে দীর্ঘ দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই তাঁর সিরাজগঞ্জে প্রথম সফর। ফলে এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের আগ্রহ ও প্রত্যাশা কয়েকগুণ বেড়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবেই সিরাজগঞ্জে আসছেন দলটির চেয়ারম্যান। শনিবারের এই জনসভায় তিনি সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। নেতাদের আশা, এই জনসভায় অন্তত দুই লাখ মানুষের সমাগম ঘটবে।

আরো পড়ুন...  রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

যমুনা বিধৌত ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ দীর্ঘদিন ধরেই বিএনপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ ২০ বছর পর দলের শীর্ষ নেতা তারেক রহমানের আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা, মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে শহরের প্রধান সড়কগুলো।

ইতোমধ্যেই সমাবেশস্থল বিসিক শিল্পপার্ক এলাকা পরিদর্শন করে দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রায় ৪০০ একর জায়গাজুড়ে নির্মিত চারদিকে নিরাপত্তা প্রাচীরবেষ্টিত এই শিল্পপার্ক এলাকাকে জনসভাস্থল হিসেবে প্রস্তুত করা হয়েছে। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আগত নেতাকর্মীদের বসার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এই জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য বিপুল জনসমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে সিরাজগঞ্জে তারেক রহমানের নির্বাচনী জনসভায় অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিন পর সিরাজগঞ্জে দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভা সিরাজগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০