মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গান পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের এক সফল অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৩ কেজি ৩০৬ গ্রাম গান পাউডারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্ধার কার্যক্রম এলাকার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এর আগে র‌্যাব গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত এলাকার জনৈক পলাশের লিচু বাগানের ভেতরে সন্দেহজনক দুটি প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে, যেখানে বিস্ফোরক দ্রব্য মজুত থাকতে পারে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব সদস্যরা বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেন। পরে ব্যাগ দুটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো সাদা, কালো ও হলুদ রঙের গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ৩ কেজি ৩০৬ গ্রাম।

আরো পড়ুন...  টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

এছাড়াও উদ্ধার করা হয় ককটেল তৈরির কাজে ব্যবহৃত ৮৫৫ গ্রাম কাঁচের গুঁড়া, ৮০২ গ্রাম পাথরের টুকরা, ১৮৭ গ্রাম লোহার পেরেক, দুটি লাল রঙের কসটেপ, ১২টি জর্দার কৌটা এবং ছয়টি গ্যাস লাইটার। এসব আলামত সাধারণত ককটেল ও অন্যান্য হাতে তৈরি বিস্ফোরক প্রস্তুতে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ থেকে শনিবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য ও সরঞ্জামসমূহ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তারা কোন উদ্দেশ্যে এসব আলামত সেখানে রেখে গেছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

অভিযান শেষে উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা র‌্যাবের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, সময়মতো বিস্ফোরক উদ্ধার না হলে বড় ধরনের দুর্ঘটনা বা নাশকতার আশঙ্কা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০