হারুন শেখ, রামপাল প্রতিনিধি-
২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে সিআইপি নির্বাচিত হওয়ায় মাইনুল ইসলাম সোহানকে সংবর্ধনা

বাগেরহাটের রামপালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়া রপ্তানি এবং বিদেশে বাংলাদেশি পণ্যের সফল আমদানির মাধ্যমে তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরকারের পক্ষ থেকে এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করা হয়েছে।

মাইনুল ইসলাম সোহান রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাস করছেন। সিআইপি (এনআরবি) হিসেবে তিনি সরকারি অনুমোদিত পরিচয়পত্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশবাসী ও রামপালবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন। তার এই অর্জনে রামপাল উপজেলা এবং বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ফুলবাড়ীর বড়গ্রাম সীমান্তে ২৯ বিজিবির অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে ৫৭ বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

কুলিয়ারচরে নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন, পরিবারের পাশে থাকার আশ্বাস

জলাবদ্ধতা মোকাবিলায় গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত বাঁচানো গেল না টেকনাফের পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিকে

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে দোয়া ও সমর্থন চাইলেন আল ইসহাক রাব্বি

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন দুর্গতরা

কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেই

১০

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

১১

বাঁধ ভেঙে মৌলভীবাজারে বন্যার তাণ্ডব, পানিবন্দি ৪০ হাজার মানুষ

১২

বড়লেখায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ, চা-বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

১৩

মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৪

শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী

১৫

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

১৬

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৭

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

১৮

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

১৯

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

২০