ইতিহাস ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শতগ্রাম ইউনিয়নের ঝড়বাড়ি ফুটবল খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের জন্যই বিএনপি আবারও রাজপথে ও নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে।

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। যদি জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে, তবে ধানের শীষই হবে বিজয়ের প্রতীক। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।” তিনি উন্নয়ন, কর্মসংস্থান, কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাঃ মকবুল রহমান মানিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শতগ্রাম ইউনিয়ন বিএনপি সবসময় দলের দুঃসময়ে রাজপথে ছিল এবং আগামীতেও দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রেখে মানুষের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাদ হোসেন। সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, জনগণের ব্যাপক সাড়া ও উপস্থিতি প্রমাণ করে যে বিএনপি এখনো দেশের মানুষের আস্থার প্রতীক। তিনি নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

জনসভায় শতগ্রাম ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরে এসব সংকট থেকে উত্তরণে বিএনপির বিকল্প রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন।

জনসভা শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসংযোগ ও প্রচারণা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, এই জনসভা শতগ্রাম ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০