রেজাউল করিম, সুন্দরগঞ্জ, প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ রক্ষায় জাতীয় পার্টিই একমাত্র ভরসা: জাপা মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, একটি রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশকে পাকিস্তানের আদলে রূপান্তরিত করতে চায়। তারা দেশের মা-বোনদের সম্মানহানি করছে এবং এমনকি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তনের মতো দুঃসাহসিক অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই সংকটময় মুহূর্তে দেশকে রক্ষা করতে পারে একমাত্র জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার (—) রাত আনুমানিক ৭টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। মবের ভয়ে সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আইনের শাসন ভেঙে পড়েছে, সুশাসনের কোনো অস্তিত্ব নেই। দেশ আজ একটি ক্লান্তিলগ্নে দাঁড়িয়ে আছে।” তিনি বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিসাৎ করার চেষ্টা করছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।

তিনি আরও বলেন, “দেশের জন্য সব রাজনৈতিক দলই কোনো না কোনো সময় আন্দোলন করেছে। প্রত্যেক দলেরই ভুল-ত্রুটি রয়েছে। সেই ভুলের জন্য কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে না। বরং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।”

আরো পড়ুন...  বীরগঞ্জের শিবরামপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জের উন্নয়নের কথা তুলে ধরে জাপা মহাসচিব বলেন, “আমি নির্বাচিত হলে ধুবনী কঞ্চিবাড়িকে একটি আলাদা উপজেলা হিসেবে গড়ে তুলবো। এটি আমার একটি অসমাপ্ত কাজ।” তিনি জানান, তার সংসদ সদস্য থাকাকালীন সময়ে উপজেলা পরিষদে মিনি পার্ক নির্মাণ, উপজেলা পরিষদের পুকুর পাড়ের সৌন্দর্যবর্ধন, ‘আই লাভ সুন্দরগঞ্জ’ স্থাপনাসহ বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন, সাত বছর সংসদ সদস্য থাকা অবস্থায় তার এলাকায় একজন মানুষও বিনা অপরাধে কারাগারে যাননি এবং একটি চাঁদাবাজির ঘটনাও ঘটেনি। তিনি বলেন, “আমি সাত বছরে যে উন্নয়ন করেছি, বিগত বিশ বছরে সুন্দরগঞ্জে তা হয়নি।”

বর্তমান শাসকদের সমালোচনা করে তিনি বলেন, “আজ যারা ন্যায়বিচারের কথা বলছেন, গত দেড় বছরে তার একটি নজিরও আমরা দেখতে পাইনি। দেশ এখন তাকিয়ে আছে ১২ তারিখের দিকে। এই দেশকে বাঁচাতে হলে লাঙলে ভোট দেওয়ার বিকল্প নেই।”

নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত!

সভায় উপস্থিত নেতাকর্মীরা জাতীয় পার্টির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০