মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী দেশের বিপদে সর্বদা পাশে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষের বিপদে সবসময় পাশে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। সংকটময় মুহূর্তে জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দায়িত্বশীলভাবে দেশের নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থ রক্ষা করে এসেছে। বিশেষ করে দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বা বিপর্যয়ের সময় সেনাবাহিনী সর্বদা তৎপর থাকে।”

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-১৭ আসনের তারেক রহমানের নির্বাচনী এলাকায় এক বিরোধী প্রার্থী ক্যান্টনমেন্টে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছেন। দুলুর মতে, ক্যান্টনমেন্ট এলাকায় বৈধ বা অবৈধ কোনো অস্ত্র বহনের অনুমতি নেই। এছাড়াও, তারেক রহমানকে হুমকি ও অশালীন মন্তব্যের ঘটনাও ঘটেছে।

দুলু বলেন, “বাংলাদেশের যেকোনো সংকটকালীন সময়ে সেনাবাহিনী দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করেছে। বিশেষভাবে ৫ আগস্টের পর সেনাবাহিনী অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। যারা সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবে, জনগণ তার যথাযথ জবাব দেবে।”

আরো পড়ুন...  তানোরে ৬১ কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সদস্য বেলাল রহমান, শহিদুল্লাহ সোহেল এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।

প্রচারাভিযানে দুলু জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের পাশে থেকে সেবা করার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের অধিকার ও দেশের উন্নয়নের পথে অবদান রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০