চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান: চৌদ্দগ্রামে ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি চায় না। একটি উন্নত, নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জনগণকে সচেতনভাবে ভোট দিতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের সময়েই বাংলাদেশ টানা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা যদি আবার দুর্নীতি ও নৈরাজ্য চাই, তাহলে সেই পথেই যেতে হবে। আর যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে।”

কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মো. নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, “ভুল প্রার্থী নির্বাচিত হলে জনগণকে তার চরম মূল্য দিতে হয়। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।”

আরো পড়ুন...  বীরগঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের প্রচার অভিযান

তিনি আরও বলেন, “চাপাবাজি ও লুটপাট করে এমপি হয়ে দেশের কোনো উপকার হয় না। আমরা আর ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনসভায় কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০