শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকলে মিলে মিশে এক সাথে বসবাস করতে চাই, জামায়াত প্রার্থী আব্দুল আলীম

বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার প্রতি ইঞ্চি মাটিকে আমরা নিরাপদে রাখব। এ জনপদে এক ইঞ্চি সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবো না। লুটেদের হাতে ছেড়ে দিবো না। দল-মত নির্বিশেষে আত্মীয়র বন্ধনে ঐক্যবদ্ধভাবে সমাজ তৈরি করতে চাই। ভবিষ্যতে মোরেলগঞ্জ-শরণখোলার রাজনীতির কারনে কাউকে নির্যাতন হতে দেওয়া হবে না। বিগত ১৬ বছর সরকারের নির্যাতন সইতে হয়েছে। আমি আরও অঙ্গিকার করতেঝি ইনশাআল্লা দুঃসময়ের সাথিদের ভুলে যাবো না।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারইখালী ইউনিয়নে সুতালড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম। প্রধান বক্তা ছিলেন জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম। বারইখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মোহিবুল্লাহ রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদৎ হোসাইন, হাফেজ সুলতান আহমদসহ বিভিন্ন নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা বিবি আফসার আলী মাধ্যমিক মাঠে আয়োজিত জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ আব্দুল আলীম। সদর ইউনিয়নের জামায়াত ইসলামীর সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, হাফেজ সুলতান আহমদ, জামায়াত নেতা হাবিবুল্লাহ তালুকদার, ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব বিভাগের সভাপতি নাইম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী হাফেজ মো. শফিকুল ইসলাম।

আরো পড়ুন...  রূপগঞ্জে বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী মো. ইদ্রিস আলী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, দুষ্টু কর্মী সে যদি আমার দলের হয় তারও বিচার হবে আইনের আওতায়। ১২ তারিখ নির্বাচনের পরে ৫ তারিখের পরে যেসকল নিরীহ মানুষেরা নিরীহ নেতাকর্মীরা ঘরে আসতে পারেননি। আপনারা ন্যায়ের পক্ষে আসুন আপনাদের নিরাপত্তা চেষ্টা করবো। সকলে মিলে মিশে এক সাথে থাকতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০