রনী আহম্মেদ, গোপালগঞ্জ প্রতিনিধি
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

রহস্যজনক মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলক হালদার (২২) নামের এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীরার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত পুলক হালদার পীরার বাড়ি গ্রামের পরিতোষ হালদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে পুলক হালদার মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি পলোটানা বিলের মধ্যে নিজের জমির ধামের কাছে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর জমির পাশের একটি ভিটার ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তথ্যে জানা যায়, ওই জমির বীজতলায় ইঁদুর দমনের জন্য বিদ্যুতের ফাঁদ পাতা ছিল। ধারণা করা হচ্ছে, পুলক হালদার অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ হয়ে মারা যেতে পারেন।

আরো পড়ুন...  কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

তবে নিহতের পরিবার এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে। পুলক হালদারের বাবা পরিতোষ হালদার বলেন, “আমার ছেলের সঙ্গে এলাকার কিছু লোকের পূর্ব বিরোধ ছিল। সুযোগ বুঝে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়নি।”

এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল বাড়ৈ বলেন, “দেখে মনে হচ্ছে বিদ্যুতের তারে মৃত্যু হয়েছে। তবে আমাদের সন্দেহ আছে—এটি হত্যাকাণ্ডও হতে পারে।”

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, “প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০