ইতিহাস ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী আইন প্রতিষ্ঠায় একমাত্র ইসলামী আন্দোলনই অঙ্গীকারবদ্ধ: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দাবি করেছেন, পুরোনো আইন পরিবর্তন করে শরিয়াহভিত্তিক আইন প্রতিষ্ঠার কথা দল হিসেবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই স্পষ্টভাবে বলছে। তিনি তরুণ ও নতুন ভোটারদের উদ্দেশে বলেন, তাদের প্রথম ভোট যেন ইসলামের পক্ষে, দেশ-জাতি ও মানবতার কল্যাণের পক্ষে যায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিভিন্ন দল উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্ষমতায় গেলে রাজনৈতিক সহনশীলতার অভাব দেখা যায়। তিনি বলেন, “হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না। আমরা দুর্নীতি দূর করব এবং বিদেশিদের তাবেদারি থেকে দেশকে মুক্ত করব।”

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের গুরুত্ব এক নয়। জাতীয় নির্বাচনে বিজয়ী দলই আইন প্রণয়ন করে এবং সেই আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয়। “ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালোভাবে চলতে পারে না,”—যোগ করেন তিনি।

আরো পড়ুন...  নির্বাচনী খরচে রুমিন ফারহানাকে এক হাজার টাকা দিলেন বৃদ্ধা

মুফতি রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছিল। গত ৫৪ বছরের শাসনব্যবস্থা দেশকে কোথায় নিয়ে গেছে তা জনগণ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনকে জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন, “এই নির্বাচনের পরও যদি আগের নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।”

জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০