মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগদীশপুরে কয়ছর আহমদের নির্বাচনী জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এ জনসভা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ জোহর জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শায়েস্তা মিয়া তালুকদার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিদ্দিকুর রহমান তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ–৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমার রাজনীতি। জগন্নাথপুর–শান্তিগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার। ইনশাআল্লাহ, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তবে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবো।”

আরো পড়ুন...  জগন্নাথপুরে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

তিনি আরও বলেন, “ধানের শীষের গণজোয়ার দেখে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণই এসবের যোগ্য জবাব দেবে।” একই সঙ্গে তিনি জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগদীশপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপির নেতা আরিফ চৌধুরী। তিনি বলেন, মোহাম্মদ কয়ছর আহমদ একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। প্রবাসে থেকেও তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছেন। এবার তাঁকে নির্বাচিত করা হলে এই অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী জনসভায় জগদীশপুর গ্রামের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে মিছিল সহকারে মানুষ সভাস্থলে এসে জড়ো হন। স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সভাকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা জনসভাকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ সময় কলকলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক শক্তি আগের যেকোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে, এই আসনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে উঠেছে।

আরো পড়ুন...  রুমিন ফারহানা পেলেন ‘হাঁস’ প্রতীক

জনসভা শেষে নেতাকর্মীরা বলেন, জগন্নাথপুর–শান্তিগঞ্জ আসনে মোহাম্মদ কয়ছর আহমদের এই জনসভা নির্বাচনী মাঠে নতুন গতি এনেছে এবং আগামী দিনের প্রচারণায় আরও উদ্দীপনা জোগাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০