
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (জাকির)।
জামালপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর পক্ষে এ গণসংযোগ পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে জাকির হোসেন নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে জাকির হোসেন বলেন, “আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি—নির্বাচনের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজের মূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনার একটি ভোটই পারে এলাকার উন্নয়ন, শান্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করতে। তাই কেউ ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। আসুন, সকলে মিলে কেন্দ্রে যাই, ভোট দিই এবং গণতন্ত্রকে বিজয়ী করি।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু বদ্ধপরিকর। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দলীয় অঙ্গীকার বাস্তবায়নে তিনি কাজ করবেন বলেও উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. মনজুরুল ইসলাম, সাবেক কমিশনার ও সিনিয়র সহ-সভাপতি, ইসলামপুর; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খান বিপুল; পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. বিপ্লব খন্দকার বিপুল; পৌর বিএনপির সদস্য মো. আমজাদ হোসেন; পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. জাকিরুল ইসলাম জাকির; ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সামাদ মিয়া; সাবেক ছাত্রনেতা ও পৌর যুবদল নেতা সন্দ্বীপ; পৌর মহিলা দলের আহ্বায়ক রিনা আক্তার কাপাশি; সদস্য রেখা আক্তার এবং ৪ নম্বর ওয়ার্ড পৌর মহিলা দলের সভাপতি মোছা. আলেয়া প্রমুখ।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দিনব্যাপী এ কর্মসূচিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবেন।
মন্তব্য করুন