মো. শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলঝোড়ায় আমানউল্লাহ আমানের পক্ষে সরব ছাত্রদল নেতা রাসেল

ঢাকা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে দিনভর সক্রিয় ভূমিকা পালন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে ভোটার স্লিপ বিতরণ, ভোটদানে উৎসাহ প্রদান এবং ভোটকেন্দ্র পরিদর্শনসহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।

সকালের দিকে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে ভোটারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন রাসেল। ভোটার তালিকা অনুযায়ী কেন্দ্র চিহ্নিতকরণ, সিরিয়াল নম্বর খুঁজে দেওয়া এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সাধারণ ভোটারদের অবহিত করার কাজেও তাকে সক্রিয় দেখা যায়। বিশেষ করে বয়স্ক ও নারী ভোটারদের সহায়তায় তিনি ও তার সহযোগীরা কাজ করেন।

এদিন যাদুরচর আল নাসির ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নূর মোহাম্মদ রাসেল। ভোটদান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে বলেন, “আমানউল্লাহ আমান একজন পরীক্ষিত ও জননেতা। তিনি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছেন। আমরা আশাবাদী, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। এতে ঢাকা-২ আসনে উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে।”

আরো পড়ুন...  কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণে ব্যস্ত

ভোট প্রদান শেষে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে কি না, সে বিষয়েও তিনি খোঁজ নেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পরে তিনি এলাকার সিনিয়র বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনভর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত।

স্থানীয়দের মতে, নির্বাচনের দিন তেঁতুলঝোড়া ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল এবং ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল। সার্বিকভাবে দিনব্যাপী নির্বাচনী কার্যক্রমে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের সক্রিয় ভূমিকা দলীয় কর্মীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০