নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-১ এ বিএনপির প্রথম জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম এ হান্নান। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৯ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৫৬৮ ভোট। ফলে ৩৩ হাজার ৬৮৭ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন এম এ হান্নান।

এই জয়ের মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে বিএনপির কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলেন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে। এম এ হান্নান নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ১৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ৫৩ শতাংশ।

আরো পড়ুন...  নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ১৯ চেকপোস্টে বিজিবির তৎপরতা

অন্য প্রার্থীদের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ২৩ হাজার ২২৯ ভোট এবং কলার ছড়ি প্রতীকে ১৭ হাজার ১৩৪ ভোট পড়েছে। তবে শুরু থেকেই মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ধানের শীষ ও ঘোড়া প্রতীকের মধ্যে।

ইউনিয়নভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি প্রভাবশালী ইউনিয়নে বড় ব্যবধানেই এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন এম এ হান্নান। গোকর্ণ ইউনিয়নে ধানের শীষ পেয়েছে ১২ হাজার ৪১৯ ভোট, বিপরীতে ঘোড়া প্রতীক পেয়েছে ২ হাজার ৬১৫ ভোট—ব্যবধান ৯ হাজার ৮০৪। চাতলপাড় ইউনিয়নে ধানের শীষ ১১ হাজার ৪০৯ এবং ঘোড়া ৩ হাজার ১৪৭ ভোট—ব্যবধান ৮ হাজার ২৬২।

এ ছাড়া ভলাকুট ইউনিয়নে ৩ হাজার ৫০২, নাসিরনগর সদর ইউনিয়নে ৩ হাজার ৩৫৭, কুন্ডা ইউনিয়নে ২ হাজার ২৭৩ এবং বুড়িশ্বর ইউনিয়নে ২ হাজার ৪৫ ভোটের লিড ছিল ধানের শীষের পক্ষে। তবে ধনমন্ডল ইউনিয়নে ব্যবধান ছিল মাত্র ৯০ ভোট এবং হরিপুর ইউনিয়নে ৬৬৯ ভোট। ফান্দাউক ইউনিয়নে ঘোড়া প্রতীক ৩ হাজার ৭৬০ ভোটে এগিয়ে থাকলেও সামগ্রিক ফলাফলে তা প্রভাব ফেলতে পারেনি।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতি এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে ভোটগ্রহণ ও গণনা নির্বিঘ্নে সম্পন্ন হয়।

আরো পড়ুন...  হাদি হত্যা নিয়ে ‘রাজনৈতিক নাটক’—জামায়াত-শিবির ও এনসিপিকে কাঠগড়ায় ছাত্রদল নেতা

ফলাফল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং ভবিষ্যতে স্থানীয় রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০