সাভার প্রতিনিধি:
১৭ মার্চ ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খোরশেদ আলমের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার ও আশুলিয়াবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। ঈদের এই পবিত্র মুহূর্তে তিনি ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে সবাইকে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বার্তা। ঈদ কেবল উৎসবের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

লায়ন খোরশেদ আলম আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এই আনন্দে শামিল হতে পারে। তাই ঈদের দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

আরো পড়ুন...  চিকিৎসার অভাবে মানবেতর জীবন শিপনের

তিনি জানান, ঢাকা-১৯ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য ডা. মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকেও তিনি সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত দেশের মানুষের জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধির নতুন বার্তা।

দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ঈদের শিক্ষা আমাদেরকে ন্যায়, সততা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রাণিত করে। এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ তায়ালার কাছে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

সবশেষে লায়ন মোঃ খোরশেদ আলম মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি সাভার ও আশুলিয়াবাসীসহ দেশবাসীর সার্বিক সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করেন।

ঈদের এই শুভক্ষণে তার এমন মানবিক ও ঐক্যের আহ্বান স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০