মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি-জোটের নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফলাফলের ঘোষণা সম্পন্ন হয়েছে। নির্বাচিত ফলাফলে দেখা গেছে, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় লাভ করেছেন। এতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে।

ফলাফলের বিস্তারিত অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৭৪টি আসনে জয়ী হয়েছে। বাকি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ৯টি আসনে বিজয়ী হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।

ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন।

বিজয় উদযাপন সংক্রান্ত বিষয়ে বিএনপি কোনও মিছিলের আয়োজন না করার নির্দেশ দিয়েছে। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ জয়ের পর দেশের সকল বাদজুমা মসজিদে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

আরো পড়ুন...  বিপুল টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

এবারের নির্বাচনে শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের ভোট স্থগিত থাকায় মোট ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২,০২৯ জন প্রার্থী। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।

দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছিল সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ হয়েছে বিকাল ৪টা ৩০ মিনিটে। এই সময় দেশের ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া ১২৪টি দেশের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার এক হাজার ২৩২ জন।

এই নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার দৃঢ়তা প্রদর্শন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০