ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি-
৯ জানুয়ারী ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী খরচে রুমিন ফারহানাকে এক হাজার টাকা দিলেন বৃদ্ধা

নির্বাচনী খরচে রুমিন ফারহানাকে এক হাজার টাকা দিলেন বৃদ্ধা | ছবি : দৈনিক ইতিহাস
নির্বাচনী খরচে রুমিন ফারহানাকে এক হাজার টাকা দিলেন বৃদ্ধা | ছবি : দৈনিক ইতিহাস

নির্বাচনী প্রচারণার এক আবেগঘন মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন এক বৃদ্ধা। নির্বাচনী খরচে সহায়তার উদ্দেশ্যে দেওয়া এই টাকার সঙ্গে তিনি রুমিন ফারহানার প্রতি আশীর্বাদ ও প্রত্যাশার কথাও ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (সন্ধ্যায়) সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে বিমলা সরকার নামের ওই বৃদ্ধা প্রথমে গাঁদা ফুলের মালা পরিয়ে রুমিন ফারহানাকে বরণ করে নেন। এরপর তার হাতে এক হাজার টাকার নোট তুলে দিয়ে বলেন, “আপনি যেন নির্বাচনে পাস করেন—এই দোয়া করি। এই টাকা দিলাম নির্বাচনে খরচ করতে। পাস করে আমাদের দিকে তাকাবেন। আমি আপনার মা হয়ে আশীর্বাদ করলাম।

বৃদ্ধার এই আন্তরিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন রুমিন ফারহানা। তিনি নিজের গলা থেকে ফুলের মালাটি খুলে আবার বৃদ্ধার গলায় পরিয়ে দেন। এ সময় উপস্থিত শতাধিক মানুষ করতালি দিয়ে মুহূর্তটিকে স্বতঃস্ফূর্ত ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করেন।

আরো পড়ুন...  জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, “এটি কোনো নির্বাচনী প্রচারণার অংশ নয়। এটি একজন মায়ের স্নেহ, একজন গ্রাম্য নারীর আন্তরিক ভালোবাসা। এই টাকা আমি নির্বাচনী তহবিলে জমা দেব এবং এর রসিদ ওই বৃদ্ধাকে দেওয়া হবে।”

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদ মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০