মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ফল প্রকাশ ও কৃতি সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজ-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজের এন এম খান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মোঃ সেরাজ উদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি ও ধারাবাহিক অধ্যয়নই ভালো ফলাফলের মূল ভিত্তি। তিনি আরও বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; একজন শিক্ষার্থীর নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে আন্তরিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আমিনুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতামূলক এই সময়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চা জরুরি। শিক্ষক পরিষদের আহ্বায়ক মোসাঃ শাকিলা খাতুন শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন। শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নিয়ামত আলী পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সামগ্রিক অগ্রগতির চিত্র উপস্থাপন করেন এবং যারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

অনুষ্ঠানের মূল পর্বে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একইসঙ্গে ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মিলনায়তনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সহপাঠীদের করতালিতে কৃতি শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।

কলেজ প্রশাসন জানায়, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের সাফল্যই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মূল শক্তি উল্লেখ করে বক্তারা সবাইকে সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে কলেজ পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং তাদের আগামী পথচলায় সাফল্য ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০