মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউথ ফর ডেমোক্রেসি হাতিয়া-এর নিরপেক্ষ তদন্তের দাবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া-তে সাম্প্রতিক নির্বাচনের পর ছড়িয়ে পড়া গুজব ও সহিংসতার ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সংগঠন ইউথ ফর ডেমোক্রেসি হাতিয়া। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) পুরাতন কোট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইউথ ফর ডেমোক্রেসি হাতিয়া লিখিত বক্তব্যে উল্লেখ করে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছু ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। যদিও কিছু তথ্য আংশিক সত্য, অধিকাংশই এখনো যাচাই-বিশ্লেষণ সাপেক্ষ। বিশেষ করে সম্প্রতি এক নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণ ও সামাজিক ও রাজনৈতিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

সংগঠনটি আরও জানায়, ঘটনার চূড়ান্ত সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি এবং মেডিকেল পরীক্ষার ফলাফলও এখনও প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিএনএ রিপোর্ট পাওয়ার জন্য ৪–৭ দিন সময় প্রয়োজন। সংগঠনের নেতারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই বিভিন্ন পক্ষ এই অভিযোগকে সত্য হিসেবে উপস্থাপন করছে, যা হাতিয়ার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করছে।

আরো পড়ুন...  জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

সংবাদ সম্মেলনে ইউথ ফর ডেমোক্রেসি হাতিয়া চার দফা দাবি উত্থাপন করে:

১. ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা।

২. অভিযোগ সত্য প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

৩. অভিযোগ মিথ্যা বা গুজব প্রমাণিত হলে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

৪. তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান।

সংগঠনটির নেতারা বলেন, হাতিয়ার সুনাম, সামাজিক স্থিতিশীলতা এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা সবার দায়িত্ব। প্রশাসনের প্রতি তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত সত্য জনগণের সামনে উপস্থাপনের আহ্বান জানান, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং অযাচিত উত্তেজনার অবসান ঘটে।

এছাড়া তারা আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে হাতিয়ার মানুষ যেন শান্তি, সামাজিক স্থিতিশীলতা এবং ন্যায়বিচারের প্রত্যাশা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০