নিজেস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতেই চলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

নতুন দায়িত্ব গ্রহণের পর সরকারি সুযোগ–সুবিধা কমিয়ে আনার উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এখন থেকে নিজস্ব গাড়ি, ব্যক্তিগত চালক ও নিজ খরচে জ্বালানি ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রীর চলাচলে সরকারি প্রটোকলের অংশ হিসেবে যে গাড়ি দেওয়া হয়, তা তিনি ব্যবহার করছেন না।

দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নিজের সাদা টয়োটা ব্যক্তিগত গাড়িতে করে প্রথমে জাতীয় স্মৃতিসৌধ যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে শেরে বাংলা নগর গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একই গাড়িতে সচিবালয়ে যান তিনি।

মিডিয়া সেলের পক্ষ থেকে আরও জানানো হয়, জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর গাড়িবহরও ছোট করা হয়েছে। আগে যেখানে ১৩–১৪টি গাড়ি থাকত, সেখানে এখন তা কমিয়ে ৪টিতে আনা হয়েছে। এছাড়া পতাকাবিহীন গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি এলে প্রটোকল অনুযায়ী পতাকা ব্যবহার করা হবে।

আরো পড়ুন...  রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব নাঃ প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠক নিয়েও পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়েই অধিকাংশ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, যাতে ভিআইপি চলাচলের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ কমে।

এছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান রাখার প্রচলিত ব্যবস্থাও বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০