পঞ্চগড় প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিসিবির তেলের বোতলে পানি, বোদায় চাঞ্চল্য

পঞ্চগড়ের বোদায় টিসিবির ট্রাকে ভোজ্যতেলের বোতলে তেলের বদলে পানি
পঞ্চগড়ের বোদায় টিসিবির ট্রাকে ভোজ্যতেলের বোতলে তেলের বদলে পানি | ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভোজ্যতেলের বোতলে তেলের পরিবর্তে পানিভর্তি পাওয়া যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালানটি গ্রহণ না করে ফেরত পাঠায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি পণ্যবাহী ট্রাক থেকে মালামাল খালাসের সময় এ অনিয়ম ধরা পড়ে।

জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানি ও সরবরাহকৃত নিত্যপণ্য পরিবহনের দায়িত্বে রয়েছে মেসার্স আনোয়ারা ট্রেডার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের মাধ্যমে ভোজ্যতেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর সাতখামার খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়।

বুধবার বিকেলে একটি ট্রাক দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে। পণ্য আনলোড করার সময় শ্রমিকদের কাছে একটি কার্টন অস্বাভাবিক ভারী মনে হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে কার্টন খুলে দেখা যায়, টিসিবির স্টিকারযুক্ত নয়টি বোতলে তেলের পরিবর্তে পানি ভরা।

বোদা উপজেলা টিসিবির প্রতিনিধি শিবু জানান, বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে অবহিত করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। অন্যদিকে ট্রাকচালক মইনুল ইসলাম দাবি করেন, তিনি দিনাজপুরের কাহারোল গুদাম থেকে পণ্য বোঝাই করে দেবীগঞ্জ হয়ে বোদায় পৌঁছে দিয়েছেন।

আরো পড়ুন...  পঞ্চগড়ে বাসচাপায় সুপারভাইজার নিহত

সাতখামার খাদ্য নিয়ন্ত্রক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, চালান অনুযায়ী পণ্য গ্রহণ করা হলেও আনলোডের সময় এ অনিয়ম ধরা পড়ে। ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ট্রাকটি জব্দ রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০