হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে জমি বিরোধে শিশু সহ আহত ৭

বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় তিন বছরের এক শিশু সহ সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর বাইনতলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, কুমলাই গ্রামে দীর্ঘদিন ধরে একটি জমি ভোগদখল করে আসছিলেন তছির শেখ ও শেখ মুহিত। ঘটনার দিন সকালে ওই জমিতে জোরপূর্বক ভেড়িবাঁধ নির্মাণের চেষ্টা করা হলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বিএনপির সভাপতি মাহাফুজুর রহমান উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালে তারা সাময়িকভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযোগ রয়েছে, পরে বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রতিপক্ষের একটি দল পুনরায় এলাকায় এসে বাড়িতে প্রবেশ করে দা, রড ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ কালাম কালো (৪৫), আঃ রহমান শেখ (৪০), জয়নাল শেখ (৩০), রবিউল ইসলাম (৩৫), শেখ কালাম কালো (৪২), শেখ বোরহান (৪০) ও শেখ রাকিব (২৫) সহ আরও অজ্ঞাতনামা ৪-৫ জন। তাদের সবার বাড়ি কিসমত কুমলাই এলাকায় বলে জানা গেছে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো-খাদ্য বিতরণ

হামলায় আলমগীর শেখ (৫০), মাসুদ শেখ (২১), জাহাঙ্গীর শেখ (৪৫), তছির শেখ (৭৫), শেখ সামীম (৩৮), নাহার বেগম (৭০) এবং তিন বছরের শিশু জিসান গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত তছির শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রামপাল থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০