মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভাষা ও শহীদ দিবস উদযাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠন ও রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দকী আসাদ এবং সেক্রেটারি মো. খাইরুল ইসলাম। এছাড়াও নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ সফিউর রহমান বিপ্লব, মানিক রায়হান, মফিজ উদ্দিন, রোজিয়া সুলতানা ও আইরিন পারভীন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ভাষা আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনার নাম নয়, এটি বাঙালির আত্মপরিচয়, সাংস্কৃতিক মর্যাদা এবং মৌলিক অধিকার আদায়ের প্রতীক। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতির সংরক্ষণে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন।

আরো পড়ুন...  বেলকুচিতে মিলের বিষাক্ত বর্জ্যে কৃষকের ফসলি জমি ধ্বংস

অনুষ্ঠানের শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ সনদ ও উপহার তুলে দেন। শিক্ষার্থীরা আনন্দ ও গর্বের সঙ্গে তাদের সাফল্য উদযাপন করেন।

প্রতিবেদকের তথ্যানুযায়ী, অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এতে অংশগ্রহণকারীরা মাতৃভাষার মর্যাদা, ভাষা শহীদদের ত্যাগ ও দেশপ্রেমের গুরুত্ব উপলব্ধি করেন। জেলা রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান পরিচালনা করে শিক্ষার্থীদের মধ্যে সমাজচেতনা ও দেশপ্রেমের ভাব জাগ্রত করার জন্য সক্রিয়ভাবে কাজ করবে প্রতিষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০