ইতিহাস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাগেজে লুকানো এয়ারগান, বিমানবন্দরে আটক নূর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুবাই থেকে দেশে ফেরার পথে এক যাত্রীর লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নূর হোসেন নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীলঙ্কা হয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার লাগেজে তল্লাশি চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে কৌশলে লুকিয়ে আনা হয়েছিল, যাতে সাধারণ স্ক্যানিংয়ে ধরা না পড়ে। এছাড়া তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যসামগ্রী ও দুই লিটার পারফিউম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১০ হাজার টাকার বিনিময়ে এসব পণ্য বহন করছিলেন। অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়ে পৃথক তদন্ত চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সেনবাগ খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০