শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমার শহর, আমার দায়িত্ব’—ঝাড়ু হাতে মাঠে এমপি আব্দুল আলীম

“আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর—নিজ নিজ পরিবেশ রাখি পরিচ্ছন্ন” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। রবিবার সকাল ৯টায় শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে তিনি মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নিজ হাতে ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করে সচেতনতার বার্তা দেন।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম এদিন পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসএম কলেজ রোড, লঞ্চঘাট সড়ক, কাপুড়িয়া পট্টি, পৌর পার্ক ও হাসপাতাল সড়কে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তিনি ও তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীরা। কর্মসূচিতে বিডি ক্লিনের সদস্য, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নান, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অংশগ্রহণকারীরা বলেন, জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ডোবা থেকে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি সেখানে রোগীদের খোঁজখবর নেন, সরবরাহকৃত খাবারের মান যাচাই করেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। বিশেষ করে চিকিৎসক সংকট, এক্স-রে মেশিনের কার্যকারিতা, আল্ট্রাসনোগ্রাফি ও প্যাথলজি বিভাগের দীর্ঘদিনের সমস্যাসহ বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

এ সময় অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের জন্য নয়, সুস্বাস্থ্য ও উন্নত জীবনযাপনের জন্যও অপরিহার্য। আমরা প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব থেকে আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো জনপদই বদলে যাবে।” তিনি আরও জানান, এ পরিচ্ছন্নতা অভিযান মাসব্যাপী চলবে এবং নিয়মিত তদারকি করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব একসঙ্গে কাজ করলে মোরেলগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০