মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ‘গ্রীন ক্লিন’ উদ্যোগ

নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল গ্রাম ও শহরকে “গ্রীন ক্লিন” করার কর্মসূচি হাতে নিয়েছেন। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলার লক্ষ্যে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ বড় ইন্ডারা থেকে বাতেন খাঁর মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, গ্রাম ও শহরের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে গ্রামকে আধুনিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তিনি জোর দিয়ে বলেন, “পরিচ্ছন্নতা কেবল সরকারি উদ্যোগে সম্ভব নয়; এটি সামাজিক আন্দোলনে রূপ নিতে হবে।”

তিনি আরও বলেন, শহর ও গ্রামের রাস্তাঘাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে বলেও জানান তিনি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, “শুধু আমার একার পক্ষে গ্রীন ক্লিন বাস্তবায়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, প্রশাসন, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন করা যাবে না। আমরা চাই চাঁপাইনবাবগঞ্জ হোক পরিচ্ছন্নতা ও সবুজায়নের দৃষ্টান্ত।”

আরো পড়ুন...  নোয়াখালী-১ এ খোকনের বড় জয়

উল্লেখ্য, নূরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। পরিবেশ রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন তার নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল।

গ্রীন ক্লিন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবু গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ দলীয় নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিত বাস্তবায়িত হলে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে। বিশেষ করে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করে এমপি বুলবুল বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০