মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি বুলবুলের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত এ সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি নূরুল ইসলাম বুলবুল উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় সরকার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিটি দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। মাঠপর্যায়ে সেবা প্রদানের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা নিরসনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জনবল সংকট, কৃষি ও মৎস্য খাতে প্রযুক্তি সহায়তা বৃদ্ধি, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরো পড়ুন...  পদ্মা থেকে অবৈধ মাটি উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর জব্দসহ জরিমানা

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “উপজেলার প্রতিটি সরকারি দপ্তরের কর্মকাণ্ড সরাসরি জনগণের জীবনমানের সঙ্গে সম্পৃক্ত। তাই জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দপ্তরগুলোর সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। পরে নবনির্বাচিত এমপি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে উপজেলার উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনবে এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০