মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে গভীর রাতে খড়ের ঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে গ্রামবাসী

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের লস্করপুর দাসপাড়া গ্রামে গভীর রাতে একটি খড়ের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লস্করপুর দাসপাড়া গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাসের ছেলে অমৃত কুমার দাস (৬০)-এর বাড়ির পাশে থাকা খড়ের ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

অমৃত কুমার দাসের ছেলে আদিত্য চন্দ্র দাস (৩৮) জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ একটি শব্দ শুনে বাইরে এসে দেখেন খড়ের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করলে আশপাশের গ্রামবাসী দ্রুত ছুটে আসেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘরটিতে প্রায় তিন কাহন খড় ছিল, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
আরো পড়ুন...  সাতকানিয়ায় দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০