শরীয়তপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় দেবরের ‘আত্মহত্যা’, সকালে ভাবির

ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই আত্মহত্যা করেন ভাবি।
ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টা না পেরোতেই আত্মহত্যা করেন ভাবি | ছবি : সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দেবর ও চাচাতো ভাবির ‘আত্মহত্যার’ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে এলাকায় আলোচনা চলছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতার শেষে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজ কর্মস্থলের পাশে একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক।

এরপর মিল্টনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এলিনা আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ শুরু করেন। হঠাৎ তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই এলিনার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও বিস্ময় দেখা দিয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

পরিবারের সদস্যরা জানান, সম্পর্ক নিয়ে আগে থেকেই পারিবারিক অশান্তি চলছিল। বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০