মাহিদুল ইসলাম ফরহাদ, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি-
১০ জানুয়ারী ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সদর–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খান সিনা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ বলেন, ব্যবসায়ী ও শিল্পপতিরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করে একটি গণমুখী ও উন্নয়নবান্ধব সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, জেলা চাউল মিল মালিক সমিতির নেতা আনোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম সেন্টু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা তাহরিমা বেগম লাকি, মহিলা উদ্যোক্তা মোসাঃ দিলনাজ খানম, পরিবহন ব্যবসায়ী নেতা এ কে এম লুৎফর রহমান ফিরোজ, নবাব অটো মিলের চেয়ারম্যান আকবর হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ২২ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি আটক

সভায় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা, প্রত্যাশা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বক্তারা বলেন, একটি টেকসই ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও সুসম্পর্ক ও কার্যকর সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০