মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)-
১০ জানুয়ারী ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২.৩০ ঘটিকায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল ও বিউগলে সুরের মধ্য দিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা সম্পন্ন হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও থানা কর্মকর্তারা, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।

বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার ছিলেন। গত ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন...  মোংলায় ২৫ জামায়াত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০