শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনি-
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে সহকারী এটর্নি জেনারেলের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল, উন্নয়ন ও শুদ্ধ রাজনীতির বার্তা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের রসুলপুর গ্রামে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল -এর নিজ বাসভবনে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার সিকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন রসুলপুর গ্রামের সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামে আসার পথে তিনি রাস্তার দুরবস্থা প্রত্যক্ষ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সম্ভব হলে রসুলপুর থেকেই তার উন্নয়ন কার্যক্রম শুরু করবেন বলেও আশ্বাস দেন তিনি। আয়োজক আনসার সিকদারের ভূয়সী প্রশংসা করে তিনি উল্লেখ করেন, কালিহাতীবাসী তাকে একজন ভালো মানুষ হিসেবে মূল্যায়ন করেছেন এবং সেই আস্থা ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে। দলের কেউ নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হলে বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তা কঠোরভাবে দমন করা হবে। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

আরো পড়ুন...  প্রাকৃতিক দুর্যোগে বোরো ধান ক্ষতি, সহায়তার আশায় কৃষক

ইফতার মাহফিলে কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে.ও.এম. তৌফিক আজম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান শুকুর মাহমুদ, চিকিৎসক নেতা ডা. মো. শাহ আলম তালুকদার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর একেএম আব্দুল আউয়াল, কৃষিবিদ এসএম এ খালিদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

ইফতারের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সহাবস্থানের একটি ইতিবাচক বার্তা উঠে এসেছে বলে উপস্থিত অনেকে মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০