প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:
১ মার্চ ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালী টিভি সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা

নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। জমজমাট আয়োজন, সাধারণ সভা এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশন-এর নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস.এ টিভি-এর নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যা সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর প্রতিনিধি শাহাদাৎ বাবু। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভি-এর স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ। সহ-সভাপতি হয়েছেন জিটিভি-এর প্রতিনিধি বিকাশ চন্দ্র সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশন-এর মোহাম্মদ সোহেল এবং একুশে টেলিভিশন-এর আরেফিন শাকিল।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভি-এর ইউনূস শিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজ-এর গোলাম কিবরিয়া রাহাত এবং দপ্তর সম্পাদক হয়েছেন গ্লোবাল টিভি-এর আবু রায়হান সরকার। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এখন টেলিভিশন-এর নাসিম শুভ, মোহনা টেলিভিশন-এর ফিরোজ উদ্দিন এবং এশিয়ান টিভি-এর মুজাহিদুল ইসলাম সোহেল।

আরো পড়ুন...  জগন্নাথপুরে শ্রীকৃষ্ণ গোষ্ঠ বিহার মহোৎসব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালী জেলা আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ইফতার মাহফিলের পূর্বে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

নতুন কমিটি নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০