মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৭ মার্চ ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে নারীর সমঅধিকারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে নারীর নাগরিক মর্যাদা, সমঅধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় শহরের নামোশংকরবাটী চৌমুহনী রোড সংলগ্ন এলাকায় দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী অধিকারকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এখনও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। নারীকে সমান মর্যাদা ও অধিকার দিতে হলে রাষ্ট্র ও সমাজের সকল পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা বলেন, নারীসহ রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার বিকল্প নেই। এজন্য নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের সকল স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের চার জেলার দায়িত্বপ্রাপ্ত এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোছা. আকসানা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন সমতা নারী উন্নয়ন সংস্থার সম্পাদিকা আজিজা খাতুন, শিবগঞ্জ উপজেলার শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাহিদউজ্জামান এবং সমতা নারী উন্নয়ন সংস্থার সদস্য ও মুন্নি মোল্লা হোমমেটের স্বত্বাধিকারী মুর্শেদা খাতুন মুন্নিসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও নারী অধিকার সংগঠনের প্রতিনিধিরা।

আরো পড়ুন...  ঝালকাঠিতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তারা আরও বলেন, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী পালিত হয়। বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল— “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব : বাস্তবতা ও প্রত্যাশা।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সংসদে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—বর্তমান কাঠামোর আওতায় সংরক্ষিত নারী আসনের মনোনয়নের নীতিমালা লিখিত আকারে প্রণয়ন করা এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটি ও নেতৃত্বের পর্যায়ে নারী সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও অর্থবহ ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া নারী সংসদ সদস্যদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, সরকারি-বেসরকারি সকল পর্যায়ে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে নারীর প্রতি অসম্মানজনক, মর্যাদাহানিকর ও অশ্লীল শব্দ, বাক্য বা ভাষা ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, হাসপাতালে ভর্তি ৮১

বক্তারা আশা প্রকাশ করেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র, সমাজ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০