প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী:
৭ মার্চ ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্জুনতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শনিবার (৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান লিটন। ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন খান, ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন, সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার এবং ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

এছাড়া ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সভাপতি মামুনূর রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্বাস উদ্দিন মামুন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক আমিন উল্যাহ আকরামও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার।

আরো পড়ুন...  শরণখোলায় হামলায় ছাত্রদল নেতার মৃত্যু, আটক ৪

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তারা দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সহমর্মিতা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা অনুসরণ করে নেতাকর্মীরা সমাজে শান্তি, সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

আয়োজকরা জানান, এই ধরনের ইফতার ও দোয়া মাহফিল সাংগঠনিক ঐক্য ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০