মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রতারক তমাল গ্রেপ্তার

রাজশাহীতে একাধিক চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি অভিলাস দাস তমালকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর আদালতে দায়ের করা সিআর ৩৪৫/২৪ (রাজ) নম্বর মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে আদালত অভিলাস দাস তমালকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। আদালতের রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন এবং গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযোগ রয়েছে, তমাল দীর্ঘদিন ধরে চেক ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক চেক জালিয়াতি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহণ করে তা পরিশোধ না করায় সংশ্লিষ্ট কয়েকটি এনজিও আদালতে তার বিরুদ্ধে পৃথক মামলাও দায়ের করেছে।

আরো পড়ুন...  গৃহশিক্ষিকা হত্যা: নারীসহ গ্রেপ্তার ৪

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা মাহবুবা খাতুন নীলা’র কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নগরীর অবয়ের মোড় এলাকার বাসিন্দা সজিব ও ব্যবসায়ী মনি সহ আরও কয়েকজনের কাছ থেকেও তিনি বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অর্থ লেনদেন করে তিনি নগরীর নিউমার্কেট এলাকার মতো অভিজাত এলাকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ সংক্রান্ত ঘটনায় বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ২২৫/২৩ নম্বর একটি মামলাও দায়ের রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে নারী সংক্রান্ত বিভিন্ন বিতর্ক ও অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, নিজেকে আড়াল করতে এবং প্রভাব বিস্তার করতে তিনি প্রতারণার মাধ্যমে কয়েকটি গণমাধ্যমের পরিচয়পত্রও সংগ্রহ করেছিলেন। গ্রেপ্তারের সময় কয়েকজন কথিত সাংবাদিক ও অসাধু ব্যক্তি তার পক্ষে অবস্থান নিয়ে পুলিশি অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।

আরো পড়ুন...  রাজশাহীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ভেঙে দিল জমির বাউন্ডারি

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সিরাজুর রহমান জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগ ও মামলাগুলোর বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০