শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মতিন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। সোমবার তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবার সার্বিক অবস্থা, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা সেবা পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার নানা দিক সম্পর্কে অবগত হন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা যেন সরকারি হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা এবং বিনামূল্যের ওষুধ পাচ্ছেন কি না, সে বিষয়টি তিনি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে আগত সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং তারা যেন দ্রুত ও সঠিক চিকিৎসা সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আরো পড়ুন...  কালিহাতীতে রমজান বাজার মনিটরিং: জরিমানা ৩০,৫০০ টাকা

সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র। তাই এসব হাসপাতালে চিকিৎসক উপস্থিতি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেষ্ট থাকার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিন্নাত আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফী, মেডিকেল অফিসার ডা. মিরুফা তাজনিন সুমি এবং ডা. ফাতেমা আক্তার। তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন বলেন, সরকারি হাসপাতালে আগত সাধারণ মানুষ যেন যথাযথ চিকিৎসা সেবা পায় এবং বিনামূল্যের ওষুধ সঠিকভাবে রোগীদের মাঝে বিতরণ করা হয়—এ বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের বেতন বকেয়া

স্থানীয়দের মতে, সংসদ সদস্যের এই পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও ভালো স্বাস্থ্যসেবা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০