মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। কনফারেন্সটি সঞ্চালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

কনফারেন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের প্রতিনিধি ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, মহানগরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), র্যাব-৫ এর সহকারী অধিনায়ক, বিজিবির ১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর কর্মকর্তা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধিসহ সকল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক, রাজশাহী সদর ও পবা পারিবারিক আদালতের বিচারকসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, “বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে বিক্ষোভ

কনফারেন্সে আলোচনায় উঠে আসে মামলা নিষ্পত্তির গতি বাড়ানো, তদন্ত কার্যক্রমের মান উন্নয়ন, আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের কার্যকর পদ্ধতি এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নানা বিষয়। এ সময় বিচারিক কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলেন, বিচারক সংকট থাকা সত্ত্বেও রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অধিকসংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সামারি ট্রায়াল পরিচালনার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের নেতৃত্বে আদালতের কার্যক্রম গতিশীল হওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের মতবিনিময়

এমপির মাদকবিরোধী হুঁশিয়ারির পর পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত

চাল-ডাল থেকে ক্যামেরা পর্যন্ত ৬০ পণ্যের দাম কমানোর প্রস্তাব বাজেটে

শ্যামনগরের গাবুরায় দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও উদ্ধার সরঞ্জাম বিতরণ

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তে পুলিশের অভিযান, স্বস্তি ফিরল শহরে

কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

১০

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

১১

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

১২

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

১৩

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

১৬

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১৭

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৮

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৯

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

২০