নিজেস্ব প্রতিবেদক-
১০ মার্চ ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নেশার টাকার জন্য বাবাকে নিয়ে শ্বশুর বাড়িতে চুরি, অতঃপর…

নেশার টাকার জোগান দিতে গিয়ে নিজের শ্বশুরবাড়িতেই চুরির অপকর্ম করতে গিয়ে ধরা পড়লেন জামাই। শুধু তাই নয়, এই চোর চক্রে সহযোগী হিসেবে ছিলেন তার নিজের বাবাও। গত রোববার রাতে নেত্রকোনার মদন পৌর শহরের শ্যামলী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) এবং তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মদন পৌর শহরের অমূল্য চন্দ্র দাসের মেয়ের সাথে তরুণের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে আসেন তরুণ। পরে তার বাবা বরুণ চন্দ্র কর্মকারও তাদের সাথে যোগ দেন। তারা শ্বশুরের বাসার পাশেই একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এরই মধ্যে তরুণ ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহেও তারা দুই বাবা-ছেলে মিলে শ্বশুরের ঘর থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করেছিলেন।

রোববার রাত ১১টার দিকে পুনরায় চুরির উদ্দেশ্যে শ্বশুরের ঘরে প্রবেশ করলে স্থানীয়রা টের পেয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।

আরো পড়ুন...  চিংড়ি ঘেরে চুরির জেরে গণপিটুনি

আটক তরুণ চন্দ্র কর্মকার চুরির কথা স্বীকার করে বলেন, “আমি আগে নেশা করতাম, এখন ছেড়ে দিয়েছি। গত সপ্তাহে বাবা স্বর্ণালংকার চুরি করেছিলেন, যা করা আমাদের একদম ঠিক হয়নি।” অন্যদিকে বাবা বরুণ চন্দ্র কর্মকার বলেন, “টাকার চাপে পড়ে আমি স্বর্ণালংকার চুরি করে বিক্রি করতে বাধ্য হয়েছিলাম।

ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস আক্ষেপ করে বলেন, “বিয়ের পর থেকে জামাই আমার মেয়ের সব গয়না বিক্রি করে দিয়েছে। এখন আবার বাবা-ছেলে মিলে আমার ঘরে চুরি করতে এসেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ঘটনাটি যেহেতু নিকট আত্মীয়দের মধ্যে, তাই ভুক্তভোগী পরিবার প্রথমে অভিযোগ দিতে ইতস্তত করছিল। তারা বিষয়টি পারিবারিকভাবে আপস করার কথা জানিয়েছেন। তবে অভিযোগের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০