মোঃ বিল্লাল হোসেন, নান্দাইল উপজেলা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন কীর্তকের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘অর্থনৈতিক দুরবস্থাই বাল্যবিবাহ ও শিশুশ্রমের মূল কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি এস পমেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিসি সভাপতি ও নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন এবং ইউপি সদস্য মাহাবুব আলম মেম্বার।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। তারা বলেন, “অর্থনৈতিক দুরবস্থার কারণে শিশুরা বাল্যবিবাহ ও শিশুশ্রমের শিকার হচ্ছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা প্রতিরোধ করতে হবে। শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনতে হবে। অর্থনৈতিক দুরবস্থার কারণেই এই সুন্দর শিশুরা নানা ভাবে তাদের উজ্জ্বল জীবন থেকে পিছিয়ে পড়ছে।”

উক্ত বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রলয় দীপ্ত দেবনাথ ও উম্মে নুসরাত নাফিয়া।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে এবং তাদের বিতর্ক দক্ষতার মাধ্যমে মেধার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন...  বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

আয়োজকরা জানান, শিশুদের সচেতনতা বৃদ্ধি ও তাদের অধিকার সম্পর্কে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০