আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি-
১৩ জানুয়ারি ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

দীর্ঘ ১৭ বছর পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে যাচ্ছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দমন–পীড়ন, অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই কার্যালয়টি নতুন করে সংস্কার ও সচল করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের সময় টানা দমন–পীড়নের কারণে লোগাং ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর স্বাভাবিক কার্যক্রম দীর্ঘদিন ব্যাহত ছিল। এর ফলে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়টি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ে এবং সাংগঠনিক কর্মকাণ্ড প্রায় বন্ধ হয়ে যায়।

সম্প্রতি লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। নেতাকর্মীরা দীর্ঘদিনের অগোছালো পরিবেশ সরিয়ে নতুনভাবে সাজানোর পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছেন। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

সংস্কার কার্যক্রম চলাকালে উপস্থিত থেকে পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মিলন মিয়া বলেন,
“দীর্ঘদিন পর দলীয় কার্যালয়কে আবার সচল করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু একটি ভবন সংস্কার নয়, বরং সংগঠনের ঐক্য ও শক্তি পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় আইনজীবী নেতৃবৃন্দের ধানের শীষের পক্ষে গণসংযোগ

লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়টি লোগাং ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। এর পুনরুজ্জীবন দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল পাশা উদ্যোগটিকে সময়োপযোগী ও দূরদর্শী আখ্যা দিয়ে বলেন, “এই কার্যালয়টি আবার চালু হলে ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে। একই সঙ্গে এটি লোগাং ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০