মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৮ হাজার

নাটোরের নলডাঙ্গায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি এবং সড়ক দখল করে যানবাহন পার্কিংসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে নলডাঙ্গা পৌর বাজার এলাকায় খাদ্যদ্রব্য বিক্রির পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি সামগ্রী প্রস্তুত ও বিক্রি করার অভিযোগে ‘আশিদুলের মিষ্টান্ন ভাণ্ডার’ নামক একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রমজান মাসে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দোকান মালিককে সতর্ক করা হয়।

এছাড়া নলডাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ওপর ট্রাক পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে আলমগীর হোসেন নামে এক ট্রাকচালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-১২১০৩ বলে জানা যায়। সড়কের ওপর ট্রাক পার্কিং করায় ওই এলাকায় যানজট সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন...  নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, স্থানীয় পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানের সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়, যাতে তারা স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করেন এবং জনসাধারণের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে বাজারে খাদ্যপণ্যের মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে নিয়মিতভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সড়ক দখল, অবৈধ পার্কিং এবং জনস্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী বা ব্যক্তি যদি আইন অমান্য করে জনস্বার্থবিরোধী কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের এই অভিযান শুধু জরিমানা আদায়ের জন্য নয়, বরং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও এর অন্যতম উদ্দেশ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০