শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি-
১০ মার্চ ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যে বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ–এর আয়োজনে উপজেলা প্রশাসনিক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রশাসনিক চত্বরে গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করে। মহড়ায় দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাবিবুল্লাহ, নির্বাহী কর্মকর্তা, মোরেলগঞ্জ উপজেলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাহমুদুর রহমান, অফিসার ইনচার্জ, মোরেলগঞ্জ থানা; উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম; প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল; উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জী; মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস–এর স্টেশন কর্মকর্তা লিডার জাহাঙ্গীর কবীর; সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

আরো পড়ুন...  আবারো ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০