মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ জীবন ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোঘরিয়া বাজারে শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড় এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। খবর পাওয়ার পরপরই র‍্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বারোঘরিয়া বাজারের শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড়ের উত্তর-পশ্চিম পাশে অবস্থিত সুজিত ডিজিটাল স্টুডিও সংলগ্ন ধৃত আসামির বসতবাড়ির দক্ষিণ পাশের প্রবেশ গেট থেকে জীবন ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০ গ্রাম অবৈধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  মাগুরায় এসডিএফ কর্মশালা

আটক জীবন ইসলাম (৪৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মৃত এনুপাল বলে জানিয়েছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, দীর্ঘদিন ধরে তিনি গোপনে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করতেন।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানায় সংস্থাটি।

আটক আসামি জীবন ইসলাম এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্দেহজনক কোনো মাদক সংক্রান্ত তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০