আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি-
১৩ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

জয়পুরহাটে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১১টায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃত ফরিদ জামান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ফরিদ জামান প্রায় ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ডেকে জোরপূর্বক বলাৎকার করেন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং রক্তপাতও হয়।

পরদিন শিশুটি ঘটনার তথ্য মাকে জানান। অভিযুক্ত শিক্ষক নিজেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর শিশুর মা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জয়পুরহাট সদর থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মেহেদী আলম জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যে ফরিদ জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  এমপির পিএস থেকে শতকোটির মালিক শরীফ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি: গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভায় সাংগঠনিক উন্নয়ন ও প্রশিক্ষণের সিদ্ধান্ত

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান, মাদক পাচারচক্রের ৩ সদস্য আটক

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শাহাজাহান রনি, উচ্ছ্বাসে শ্যামনগর

বিশ্ব পরিবেশ দিবসে নরসুন্দা নদী রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবসে মাগুরায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল ভূরুঙ্গামারী বাজার, পুড়ে ছাই শতাধিক দোকান

ঝালকাঠির কাঠালিয়ায় পৈতৃক জমি বিরোধে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা জব্দ, জরিমানা আদায়

ঝটিকা মিছিলের অভিযোগে কিশোরগঞ্জে ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১০

স্ত্রীর সঙ্গে কথা বলেই ফেসবুক লাইভে আত্মহত্যা, মোরেলগঞ্জে যুবকের মর্মান্তিক মৃত্যু

১১

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

১২

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

১৩

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

১৪

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

১৫

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

১৬

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

১৭

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

১৮

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১৯

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

২০