উজ্জল রায়, ফরিদপুর প্রতিনিধিঃ
১৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এএসআই রাশেদ আলীর মৃত্যুতে পুলিশ সুপারের শোখ

ফরিদপুর পুলিশ লাইন্সে কর্মরত এএসআই (সঃ) মোঃ রাশেদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবারসহ সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ অগ্নাশয় প্রদাহজনিত গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী ফরিদপুর পুলিশ হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল ৯টা ১৪ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও পরিচিত মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুম এএসআই রাশেদ আলীর জানাজার নামাজ শুক্রবার বাদ জুমা বিকাল ২টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

জানাজা শেষে পুলিশ সুপার মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো পড়ুন...  পূর্বধলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

পুলিশ সুপার বলেন, এএসআই রাশেদ আলী ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী পুলিশ সদস্য। কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে ফরিদপুর জেলা পুলিশ একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো।

এদিকে তাঁর মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও গভীর শোক ও শোকাহত পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল একজন মানুষ, যিনি সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

এএসআই রাশেদ আলীর এই অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবার গভীরভাবে মর্মাহত। তাঁর শূন্যতা দীর্ঘদিন সহকর্মী ও পরিচিতজনদের মনে বেদনার স্মৃতি হয়ে থাকবে।

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পুলিশ লাইন্সে কর্মরত এএসআই (সঃ) মোঃ রাশেদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার। তাঁর অপ্রত্যাশিত মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবারসহ সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ অগ্নাশয় প্রদাহজনিত গুরুতর সমস্যায় আক্রান্ত হয়ে এএসআই (সঃ) মোঃ রাশেদ আলী ফরিদপুর পুলিশ হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে রেফার্ড করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকাল ৯টা ১৪ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরো পড়ুন...  হিলি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী ও পরিচিত মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুম এএসআই রাশেদ আলীর জানাজার নামাজ শুক্রবার বাদ জুমা বিকাল ২টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

জানাজা শেষে পুলিশ সুপার মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পুলিশ সুপার বলেন, এএসআই রাশেদ আলী ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী পুলিশ সদস্য। কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে ফরিদপুর জেলা পুলিশ একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারালো।

এদিকে তাঁর মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও গভীর শোক ও শোকাহত পরিবেশ বিরাজ করছে। সহকর্মীরা জানান, তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল একজন মানুষ, যিনি সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।

এএসআই রাশেদ আলীর এই অকাল মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ পরিবার গভীরভাবে মর্মাহত। তাঁর শূন্যতা দীর্ঘদিন সহকর্মী ও পরিচিতজনদের মনে বেদনার স্মৃতি হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০